চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা- গ্রেফতার-৯

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ মামলা দায়ের

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা- গ্রেফতার-৯

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। শনিবার বিকেলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এবং ফুটেজ বিশ্লেষণ করে বাকিদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অন্যদিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, শুক্রবারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগর দায়েকৃত মামলায় এজাহার নামীয় ও অজ্ঞাত মিলিয়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে।  

এর আগে শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ চেকপোষ্ট এড়িয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই ব্যক্তি। এ সময় বিক্ষুব্ধরা ‘পুলিশের তাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মারা যাওয়ার অভিযোগ' তুলে সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️