নাসিরনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলম মিয়া(৫৮) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নাসিরনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলম মিয়া(৫৮) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ৩ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার ফান্দাউক গ্ৰামের মুন্সী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হাজী আলম মিয়া (৫৮)  নাসিরনগর উপজেলা ফান্দাউক  গ্ৰামের মুন্সী পাড়ার ওয়ালী মিয়ার ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,২ সেপ্টেম্বর রাতে নিহত আলমের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘরের টিন কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা উক্ত ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। নিহত আলম ফান্দাউক বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী, তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি চুরির ঘটনা হতে পারে, চুরির করার এক পর্যায়ে হয়তো ওনাকে হত্যা করে, তবে অপর একটি পক্ষ বলছে পারিবারিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️