নাসিরনগরে জুয়ার সরঞ্জামসহ ৭ জুয়ারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন থেকে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

নাসিরনগরে জুয়ার সরঞ্জামসহ ৭ জুয়ারী গ্রেফতার

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন থেকে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

মঙ্গলবার ১৯ আগস্ট নাসিরনগর থানার এসআই(নিরস্ত্র) প্রীয়তোষ চন্দ্র দত্ত সঙ্গীয় অফিসার ফোর্স সহ রাতে বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর ইউনিয়নেন হরিপুর সরকার পাড়ার নাসির মিয়ার বসত ঘরের সামনে উঠানে লোকজন নিয়ে জুয়া খেলা সংবাদ জানতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত অনুমান ২ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ০১। মোঃ নাসির মিয়া(৪৫), পিতা-মৃত ফজলু মিয়া, ০২। মোঃ জাহার মিয়া(৫২), পিতা-মৃত ফকির চাঁন, ০৩। সাদ্দম হোসেন(৩০), পিতা-মোঃ আলী আজম, ০৪। মোঃ ইউনুস মিয়া(৫৪), পিতা-মৃত ফুল মিয়া, ০৫। মোঃ সেতু মিয়া(৪৫), পিতা-মৃত আল মামুন, ০৬। ফুল মিয়া(৪৫), পিতা-মৃত তাজু মিয়া, ০৭। মোঃ সোহেল (৪৫), পিতা-গেন্দু মিয়া, সর্ব সাং-হরিপুর সরকার পাড়া, ইউপি হরিপুর, থানা নাসিরনগরকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি সহ নগদ ১০৩৫০/- (দশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে নাসিরনগর থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আসামীদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️