বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে এতিমখানা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল দক্ষিণপাড়া আহমাদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে এতিমখানা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল দক্ষিণপাড়া আহমাদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে আহমাদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্স প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আবুল বাশারের সভাপতিত্বে এবং বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. রাকিবুল হাসান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন এবং বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. ফয়েজ, সদস্য মো. মহিউদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

এছাড়াও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম, হাজী আলী আশরাফ মাস্টার, মারুফ হোসেন, মো. সেলিম হোসেন, নুরুল ইসলাম, জজু মিয়া, মো. জিয়াউর রহমান, ডিস মুমিনুল ইসলাম, প্রধান মুহতামিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️