রাষ্ট্রীয় মর্যাদায় দুমকিতে শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক খানের

পটুয়াখালীর দুমকি উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ রাজ্জাক খানের দাফন সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রীয় মর্যাদায় দুমকিতে শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক খানের

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ রাজ্জাক খানের দাফন সম্পন্ন হয়েছে।

‎বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মধ্য ঝাটরা খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফরিদা সুলতানা। এসময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

‎দুমকি থানার এসআই মোঃ সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলের করুণ সুরের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

‎উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক খান (৭২) গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

‎মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎মরহুমের জানাজায় দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️