নওগাঁয় বিএনপির পর্যালোচনা সভা

রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা, মহানগর ভিত্তিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

নওগাঁয় বিএনপির পর্যালোচনা সভা

এ.বি.এস রতন নওগাঁ প্রতিনিধি: রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা, মহানগর ভিত্তিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯জুন বৃহস্পতিবার জেলার বদলগাছী উপজেলা অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক জনাব আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম।

এ ছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি। জনাব ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ। 

 জনাব ফজলে হুদা বাবুল,যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ, সাধারণ ও সভাপতি বদলগাছী উপজেলা বিএনপি। 

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,সব ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। বিচার ও সংস্কারের নামে বছরের পর বছর পার করা যাবে না। নির্বাচন ছাড়া এই সংকটের কোনো সমাধান নেই।

 দেশে আজ জবাবদিহিতার অভাব। ক্ষমতায় যাওয়ার জন্যই আমরা রাজনীতি করি, কিন্তু সেটা নিজের ভোগের জন্য নয়—দেশ ও জনগণের জন্য। বিএনপি ক্ষমতায় গেলে দেশ বাঁচবে, অর্থনীতি পুনর্গঠন হবে। জনগণ বিশ্বাস করে বিএনপি সৎ, আর সেই বিশ্বাস ধরে রাখতে হবে

  যারা দলীয় পদে থেকে দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের লিডারশিপ থেকে সরে যেতে হবে। এখন সময় এসেছে সৎ নেতৃত্ব দিয়ে মানুষের আস্থা অর্জনের।

তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শ এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে। তারা ক্ষমতায় এলে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সকল জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️