বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল সংসদে পাস

বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল-২০২৬ সংসদে পাস করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
পরে বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য সংসদে তুলে ধরেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে কণ্ঠভোটে হ্যাঁ জয়যুক্ত হলে বিলটি পাস করা হয়।




