বাহুবলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

হবিগঞ্জের বাহুবল উপজেলার বানিয়াগাঁও গ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯২ কেজি গাঁজাসহ মর্তুজ আলী (৪৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে

বাহুবলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলার বানিয়াগাঁও গ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯২ কেজি গাঁজাসহ মর্তুজ আলী (৪৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মর্তুজ আলী চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে বানিয়াগাঁও গ্রামের আয়াত আলীর কলাবাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯২ কেজি গাঁজা জব্দসহ মর্তুজ আলীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাকে বাহুবল মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের মাঝে এ অভিযান স্বস্তি সৃষ্টি করেছে। তারা সেনাবাহিনী ও প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️