নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অনার্স পড়ুয়া শিক্ষার্থীর

নওগাঁর নিয়ামতপুরে বালু ভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অনার্স পড়ুয়া শিক্ষার্থীর

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে বালু ভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ছাতড়া-শিবপুর রোডের ছাতড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ওই শিক্ষার্থীর নাম আল আমিন (২৪)। তিনি উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর কলেজ এলাকার আইনুল হকের ছেলে এবং নওগাঁ সরকারি কলেজের ব্যবস্হাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন সড়ক দূর্ঘটনায় নিহত আল আমিনের ছোট ভাই আল মামুন (১৩) ও একই গ্রামের কুদ্দুসের ছেলে আহাদ আলী (১৩)।

নিহত আল আমিনের বাবা আইনুল হক বলেন, সন্ধ্যার পর ছাতড়া বাজারে তাফসির শুনার উদ্দেশ্যে বারি থেকে মোটরসাইকেল নিয়ে বের হোন। ছাতড়া উচ্চ বিদ্যালয়ের সামনে বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে রাত ৯ টার দিকে দুই ছেলেকেই ভর্তি করানো হয়। রাত  সাড়ে ৯ দিকে বড় ছেলে আল আমিনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। চিকিৎসাধীন রয়েছেন ছোট ছেলে আল মামুন। আহাদ আলীর চোট কম হওয়ায় তিনি নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় বালু ভর্তি ট্রাক আটক রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️