গোমস্তাপুরে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

চৌডালা ব্রিজের কাছে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে

গোমস্তাপুরে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে ওমর আলী (৯) নামে এক শিশু মারা গেছে।

সোমবার বিকেলে উপজেলার চৌডালা ব্রিজের কাছে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের খোসালপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বেলা ২টার পর অন্য বাচ্চাদের সঙ্গে পার্শ্ববর্তী মহানন্দা নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে ঘাটে বেঁধে রাখা ড্রেজার মেশিনের নিচে পড়ে যায়। পরে খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা নদী থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবে মারা যাওয়া শিশু ওমর আলীর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️