ডিবি পুলিশের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ৪ জন গ্রেফতার

ডিবি পুলিশের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মুহুর্মুহু অভিযানের অংশ হিসেবে অস্ত্র গুলি উদ্ধারের পর এবার ৩৬ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির বাগদূর্গাপুরের মোজাম্মেল হকের ছেলে জনি ইসলাম (২৮), বিশ্বনাথপুর মোকারিম টোলার মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮), মুন্সিটোলার লুটু আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪) ও মোকারিম টোলার মৃত হাবিবুর রহমানের ছেলে নাসির উদ্দিন (৩৫)।

৮ আগস্ট মঙ্গলবার রাতে পাঠানো জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান সরকার ও ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে অভিযান টি চালানো হয়। 

৭ আগস্ট সোমবার রাত ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাতাপাড়া গ্রামে ডিবি পুলিশ একটি তল্লাশি চৌকি বসায়। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকআপ দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। 

এসআই রিপন কুমার মন্ডলের নের্তৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স মিনি পিক-আপের তল্লাশির এক পর্যায়ে বিশেষ কায়দায় লুকানো হলুদ ও মরিচের গুঁড়ার বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৬ কেজি গাঁজা, ১টি হলুদ-মরিচ ভাঙ্গার মেশিন, ১টি স্যালো মেশিন, ১টি বাটন মোবাইল ফোনসহ মাদক বহনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় অপরাধ দমনে পুলিশ ও ডিবি পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️