বাবুডাইং আলোর পাঠশালায় স্বাস্থ্যবিধি বিষয়ে কর্মশালা

আলোর পাঠশালার মাধ্যমিক শাখার ছাত্রীদের নিয়ে কিশোরী মেয়েদের ঋতুকালীন সময়ে স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বাবুডাইং আলোর পাঠশালায় স্বাস্থ্যবিধি বিষয়ে কর্মশালা

বাবুডাইং আলোর পাঠশালার মাধ্যমিক শাখার ছাত্রীদের নিয়ে ‘কিশোরী মেয়েদের ঋতুকালীন সময়ে স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করে ‘ফুড ফর দি হাংরি’ (এফএইচ) নামে একটি আন্তর্জাতিক সংস্থার চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম কমিউনিটি কার্যালয়।

এতে অংশগ্রহণ করে ৬০ জন শিক্ষার্থী। এদের প্রত্যেককে একটি করে স্যানিটারি ন্যাপকিন ও লিকুইড স্যাভলনের বোতল উপহার দেয়া হয়।

কর্মশালার শুরুতে বক্তব্য দেন- এফএইচ অ্যাসোসিয়েশন, ঝিলিম কমিউনিটির এনিমেটর জাহিদুল ইসলাম; বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর; সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন; সহকারী শিক্ষক উম্মে কুলসুম।

এরপর শিক্ষার্থীদের নিয়ে পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি বিষয়ে আলোচনা করেন এফএইচ অ্যাসোসিয়েশন, ঝিলিম কমিউনিটির চাইল্ড প্রমোটর রেনু হেমব্রম।

এসময় তিনি বলেন, ঋতুকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে গ্রামের মেয়েদের ধারণা কম রয়েছে। এছাড়া এ বিষয়ে অভিভাবকরাও সচেতন কম। কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীদের এ সময়ে যেসকল সমস্যার মুখোমুখি হতে হয়, সেগুলো থেকে পরিত্রাণের বিভিন্ন উপায় ও নিজেদর স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️