চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (১৮ মে ২০২৬) দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপর রাজারামপুর কুমারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের ডিডি চৌধুরী ইমরুল হাসান।
গ্রেফতারকৃতরা হলেন— উপর রাজারামপুর কুমারপাড়া এলাকার মোঃ আক্তারুল (২৫) ও দুর্গাপুর চাইপাড়া এলাকার মোঃ সিফাত হাসান (২২)। তারা উভয়েই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।




