গোমস্তাপুরে ট্রাক ও অটো রিক্সার সংঘর্ষে অটো চালকসহ দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও অটো রিক্সার সংঘর্ষে অটো চালকসহ দুইজন নিহত হয়েছে। এ সময় অটোরিকশাতে থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়।

গোমস্তাপুরে ট্রাক ও অটো রিক্সার সংঘর্ষে অটো চালকসহ দুইজন নিহত

কপোত নবী চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও অটো রিক্সার সংঘর্ষে অটো চালকসহ দুইজন নিহত হয়েছে। এ সময় অটোরিকশাতে থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়। 

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা বেলাল বাজার এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। 

নিহতরা হল, গোমস্তাপুর উপজেলার চৌডালা বেনীচক গ্রামের আহসান হাবিবের ছেলে অটো চালক জাহিদ হোসেন। আর অটোর যাত্রী ওই উপজেলার বোয়ালিয়া ঘাট নগর এলাকার মিঠনের ছেলে হাসান (১১)।

আহতরা হলো, শিবগঞ্জে পিঠালী তলা এলাকার সোহবুলের ছেলে তৌহিদ (১৩), উজিরপুর এলাকার রুবেলে ছেলে সজিব (১৫), গোমস্তাপুরের সন্তোষপুরের ফারুকে ছেলে আলামিন (২০), গোমস্তাপুরে ইউসুফের ছেলে ইকবাল (২০) ও গোলাম রব্বানীর ছেলে আসিব।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কের চৌডালা বেলাল বাজার এলাকায় ট্রাক-অটো রিক্সার সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, পরে অটো চালক জাহিদ রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান ওসি। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️