আজ প্রাক্তনকে বার্তা পাঠানোর দিন

প্রেম চিরদিন থাকে না কিন্তু প্রেমিক-প্রেমিকা ঠিকই বেঁচে থাকে

আজ প্রাক্তনকে বার্তা পাঠানোর দিন

প্রেম চিরদিন থাকে না, কিন্তু প্রেমিক-প্রেমিকা ঠিকই বেঁচে থাকে। বেঁচে থাকলেও দু’জন হয়তো দুই মেরুতে।ইচ্ছে থাকা সত্ত্বেও যোগাযোগ করা হয়ে ওঠে না। কিন্তু কৌতূহল তো থাকেই, কেমন আছে মানুষটা? কী করছে এখন?

আজ ‘টেক্সট ইওর এক্স ডে’ বা প্রাক্তনকে টেক্সট পাঠানোর দিন। যদি কৌতূহল থাকে, তবে দেরি না করে সেই প্রিয় মানুষটিকে টেক্সট পাঠাতে পারেন আজই। প্রতি বছর আজকের দিনে (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল টেক্সট ইয়োর এক্স ডে’ পালন করা হয়।

অতীতে কী হয়েছিল, কে কাকে অসম্মান করেছিল; তা আজ ভাবার দরকার নেই। বরং তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, তাকে তা সানন্দে মনে করিয়ে দিতে পারেন। খোঁজ নিয়ে জানতে পারেন বর্তমানে তিনি কেমন আছেন।

১৯৮৪ সালে জার্মানিতে টেক্সটিং বা এসএমএসের (সংক্ষিপ্ত বার্তা) ধারণা বিকশিত হলেও কার্যকর হতে কয়েক বছর সময় লেগেছিল। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর ২২ বছর বয়সি প্রকৌশলী কম্পিউটার ব্যবহার করে মোবাইল ফোনে ‘মেরি ক্রিসমাস’ লিখে পাঠান রিচার্ড জার্ভিস নামে এক ব্যক্তিকে। ২০০৭ সালের পর থেকে টেক্সট মেসেজিং মোবাইল ফোনে যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠে।

তবে টেক্সট মেসেজিং যোগাযোগের একটি বহুল ব্যবহৃত পদ্ধতি হয়ে ওঠার আগেই আমাদের আশেপাশে সেরা কিছু বন্ধু থাকে, যারা আমাদের উপলব্ধি করাতে সক্ষম হয় যে কারও জন্য জীবন থেমে থাকে না। কেউ অসম্মান করলে তাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তবে যতই এগিয়ে যাই না কেন, এক সময় প্রিয় মানুষটির খোঁজ নিতে অনেকেরই ইচ্ছে থেকে যায়। কবি জয় গোস্বামীর ভাষায়, ‘ঠিক সময়ে অফিসে যায়?/ঠিকমতো খায় সকালবেলা?/টিফিনবাক্স সঙ্গে নেয় কি?/না ক্যানটিনেই টিফিন করে?/জামা-কাপড় কে কেচে দেয়?’

বর্তমানে মানুষ প্রতিদিন পরিবারের সদস্য, সহকর্মী ও বন্ধুদের এসএমএস পাঠায়। তবে প্রাক্তন প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধবী, স্বামী-স্ত্রী সাধারণত একে অপরকে এসএমএস দেয় না। এজন্য প্রাক্তনদের এসএমএস পাঠাতে উৎসাহিত করতে দিবসটি উদযাপন করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️