চাঁপাইনবাবগঞ্জে অনুদান পেলেন তিন সাংবাদিক

চাঁপাইনবাবগঞ্জে তিন সাংবাদিক অনুদান পেয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে তাদের এই অনুদান দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে অনুদান পেলেন তিন সাংবাদিক

চাঁপাইনবাবগঞ্জের তিন সাংবাদিক সাড়ে তিন লাখ টাকা অনুদান পেয়েছেন। তাদের মধ্যে প্রবীণ সাংবাদিক জোবদুল হক ২ লাখ টাকা, আমিনুল ইসলাম ১ লাখ টাকা ও মো. আসাদুল্লাহ ৫০ হাজার টাকা পেয়েছেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে তাদের এই অনুদান দেয়া হয়।

রবিবার দুুপুরে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমিনুল ইসলাম ও আসাদুল্লাহকে এবং জোবদুল হককে বঙ্গবন্ধু মঞ্চের সামনে চেক তুলে দেন।

এসময় পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলাম, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, দৈনিক চাঁপাই চিত্রের নির্বাহী সম্পাদক অলিউজ্জামান রুবেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️