বুড়িচংয়ে শিশু ধর্ষণের পর হত্যার দায়ে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড

বুড়িচংয়ে শিশু ধর্ষণের পর হত্যার দায়ে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন শিশু সহিংসতা অপরাধদমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান। দীর্ঘ ৬ বছর বিচারধীন অবস্থায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে মৃত খোরশেদ আলমের ছেলে। এই মামলায় অপর এক আসামী আসামি নাবালক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলছে বলে জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, বাবার জন্য মোবাইলে ফ্লেক্সিলোড করতে যাবার পথে মামলায় আসামি ময়নাল হোসেন ভিকটিম মীমকে ধর্ষণের পর হত্যা করেছে প্রমান হওয়ায় বিচারক আজ তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। অপর আসামি নাবালক হওয়ায় তার বিচার শিশু আদালতে বিচারাধীন। আমরা এই রায়ে সন্তোষপ্রকাশ করি।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২০ মে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের বাসিন্দা আসামি ময়নাল হোসেন প্রথম শ্রেণি পড়ুয়া শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণ শেষে হত্যা করে পলিথিনে পেঁচিয়ে মরদেহ ভারেল্লা শাহ ইসরাইল কামেল মাদ্রাসার টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে।

এ ঘটনায় পরদিন ২১ মে নিহত উম্মে হাবিবার মীমের মা পারভীন আক্তার শারমিন নিখোঁজের একটি জিডি করেন। ২২ মে আসামিরা মীমের ছোট চাচাকে সাগরকে ডেকে মাদ্রাসার ট্যাংকিতে বস্তাবন্দি মরদেহ রয়েছে বলে জানায়। মরদেহ দেখে সাগরের চিৎকারে আশেপাশের লোকজন কাইয়ুমকে আটক করে।

পরে কাইয়ুমের দেয়া তথ্যে ময়নালকেও আটক করে পুলিশ এই ঘটনায় পুলিশ বুড়িচং থানায় দায়ের হওয়া হত্যা মামলায় ময়নালসহ মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ কামাল হোসেন দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষ বিজ্ঞ বিচারক আজ প্রধান আসামি ময়নালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। 

মামলা বাদী নিহতে মা পারভীন আক্তার শারমিন জানান, ৬ বছর মেয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরার পর এই রায় পেলাম। আমি সন্তুষ্ট, কিন্তু আমি চায় এই রায় দ্রুত কার্যকর হউক।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️