বারিন্দ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের সংবাদ সম্মেলন

রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অধ্যক্ষের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

বারিন্দ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধি :রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অধ্যক্ষের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি বক্তব্য রাখেন ডা. আবদুস সাদিদ, আতিক শাহরিয়ার, মোকাররবীন হক, রিফাত বিন সাত্তার ও মাহমুদুল হাসান।

সংবাদ সম্মেলনে পাঠানো লিখিত বক্তব্যে ডা. আবদুস সাদিদ জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই সময়ে "বারিন্দ রক্তসেবা" নামে একটি সংগঠন গড়ে ওঠে, যা আহতদের সহায়তা করেছিল। সংগঠনটি গঠনের ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের সরাসরি ও পরোক্ষ সহযোগিতা ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন,"সম্প্রতি একটি মহল কলেজের এমডি ও অধ্যক্ষকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ আমাদের এমডি স্যার ও অধ্যক্ষ স্যার সবসময় রাজনীতির ঊর্ধ্বে থেকে আমাদের পাশে থেকেছেন। গত ছয় বছরে কোনো শিক্ষার্থী রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো সমস্যার সম্মুখীন হননি।"

শিক্ষার্থীরা বলেন,আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা সবাইকে বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং বারিন্দ মেডিকেল কলেজের সুনাম রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️