মহাদেবপুরে অতর্কিত হামলার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ অন্তত সাতজন আহত হওয়ার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মহাদেবপুরে অতর্কিত হামলার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ অন্তত সাতজন আহত হওয়ার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একইসঙ্গে হামলার পর থেকে আসামিদের দেওয়া নানা ধরনের হুমকি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তারা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চককন্দর্পপুর গ্রামের ভুক্তভোগী মোহাম্মদ আলীর বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম প্রামানিক, আব্দুস সালাম, আবুল কালাম, ডেইজি, শামীমা আক্তার শিখাসহ একাধিক ভুক্তভোগী। তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা যে জমি ভোগদখল করে আসছি, সেই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে প্রতিপক্ষ। তারা জাল দলিল দেখিয়ে আমাদের সম্পত্তি দখল করতে চায়। বাধা দিলে আমাদের ওপর হামলা করে।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় মোহাম্মদ আলীর স্ত্রী খাদিজা, ভাই জাকারিয়া ও আল আমিন, জাকারিয়ার স্ত্রী নাদিরা, আল আমিনের স্ত্রী লাভলী, আব্দুস সালামের স্ত্রী আসমা ও আব্দুস সাত্তারের স্ত্রী হাবিবাসহ অন্তত সাতজন গুরুতর আহত হন।

প্রথমে আহতদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তারা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে গত শনিবার (১৮ অক্টোবর) মহাদেবপুর থানায় একটি মামলা (নম্বর-১২, তারিখ: ১৮/১০/২০২৫) দায়ের করেন। মামলায় চাঁন্দাশ ইউনিয়নের চককন্দর্পপুর, রামরায়পুরসহ আশপাশের গ্রামের মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন—চককন্দর্পপুর গ্রামের ফারুক (৩৭), আজিজার রহমান (৫৭), আয়নাল হক (৪৫), রামরায়পুর গ্রামের আবুল কালাম (৪০), শরিফুল ইসলাম (৩২), ফরহাদ (৩৮), সুলতান (২৬), জাহিদুল ইসলাম (৩০), রেজাউল ইসলাম (৪২), আজিজুল (৫০), সবুজ (২৫), সুজন (২৩), মাসুম (২০) ও রাসেল (২০)।

মামলার এজাহারে বলা হয়, হামলার সময় বিরোধপূর্ণ জমির প্রায় ৪০টি বাঁশ কেটে নিয়ে যায় আসামিরা, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। এছাড়াও নারী সদস্যদের ওপর শ্লীলতাহানির চেষ্টা এবং মারধরের অভিযোগও করা হয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, “ঘটনার বিষয়ে একটি মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️