রহনপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)পালন করা হয়েছে

রহনপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মোঃ দুলাল আলী,গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)পালন করা হয়েছে। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি'র আয়োজনে রহনপুর ডাকবাংলা চত্বরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় রহনপুর পৌর বিএনপি'র আহবায়ক এনায়েত করিম তোকির সভাপতিত্বে, আলোচনা করেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব এ্যাডভোকেট, নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর (সাবেক) মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ। উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপি'র সদস্য সচিব ও কাউন্সিলর ইসমাইল হোসেন, উপজেলা সাবেক সেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপি যুবনেতা আব্দুল্লাহ প্রমুখ। 

১২ ই রবিউল আউয়াল সোমবার বাংলাদেশসহ মুসলিম বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে পৃথিবীতে আগমন করেছিলেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালন করে থাকে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️