শিবগঞ্জে ফেন্সিডিল ও মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শিবগঞ্জে ফেন্সিডিল ও মোটরসাইকেল আটক

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৪১ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া,বিজিবিএম,বিজিওএম।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ জুন)বেলা ১১ টার দিকে কিরণগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের টাপপুর গ্রামের পাঁকা রাস্তার উপর যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন দুইজন মোটরসাইকেল আরোহী বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ১০০ গজ দূরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।মোটরসাইকেলটি তল্লাশী করে সিট কভারে নিচে এবং তেলের ট্যাংকির পার্শ্বে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় এবং মোটরসাইকেলটি আটক করা হয়।

এ ঘটনায় আটককৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া,বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️