বুড়িচংয়ে পেঁয়াজের কেজি ১০০ টাকা সাধারণ ক্রেতাদের ভোগান্তি

কুমিল্লার বুড়িচংয়ে পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

বুড়িচংয়ে পেঁয়াজের কেজি ১০০ টাকা সাধারণ ক্রেতাদের ভোগান্তি

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। শনিবার বাজারে এক কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ টাকা তিন দিনের ব্যবধানে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিক্রেতারা প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলায় বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ১০০টাকা দরে বিক্রি করছে। দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও দিনমজুররা হতাশার ভিতরে পড়ে গেল, এত দাম দিয়ে তারা কিভাবে পেঁয়াজ ক্রয় করবে।

বাজারে পেঁয়াজ ক্রয় করতে আসা রিক্সা চালক লিটন জানান, তিনদিন আগে যে পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে কিনেছি আজকে ১০০ টাকা দরে কিনতে হচ্ছে। তিন দিনই ব্যবধানে কিভাবে কেজিতে ২৫ টাকা দরে বৃদ্ধি পায়। আমাদের দুঃখের কথা কার কাছে বলব।

বাজারে আসা ক্রেতারা জানান, প্রতিটি দোকানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ থাকা সত্ত্বেও সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম কেজিতে ২৫ টাকা বাড়িয়ে ব্যবসায়ীরা বিক্রি করছে ।দেখার যেন কেউ নেই? ব্যবসায়ী সুমন ও দুলাল জানান, বর্তমানে পেঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে তাই বাজারে সরবরাহ কম বিধায় দাম একটু বাড়তি। বাজারে নতুন পেঁয়াজ আসলে দাম কমে যাবে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দুর্বল মনিটরিং ব্যবস্থার কারণে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️