গোদাগাড়ীতে ৪৫ কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার

পিকআপ ভ্যানে করে অভিনব কায়দায় গাঁজাগুলো বহন করা হচ্ছিল

গোদাগাড়ীতে ৪৫ কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. সুমন আলী (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্দ্রীপুর (পুরানপুর) গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। এসময় পিকআপ ভ্যানটি আটক করা হয়।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোদাগাড়ী থানাধীন বুজরুক রাজারামপুর এলাকায় এই অভিযান চালায় র‌্যাব।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পিকআপ ভ্যানে করে অভিনব কায়দায় গাঁজাগুলো বহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বুজরুক রাজারামপুর এলাকায় অভিযান চালায়। এসময় ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা, গাঁজা বহনকারী ১টি পিকআপসহ মো. সুমন আলীকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️