রাজশাহী রেঞ্জের আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন

একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এবং উত্তম কাজের পুরস্কারহিসাবে সম্মাননা স্মারক পেয়েছেন

রাজশাহী রেঞ্জের আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন

আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হয়েছেন নওগাঁ জেলার পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন। এ ছাড়াও রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. আব্দুল মমীন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) জাফর আহমেদ ও এএসআই (নিরস্ত্র) আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।

তারা এর আগেও একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এবং উত্তম কাজের পুরস্কারহিসাবে সম্মাননা স্মারক পেয়েছেন।

মঙ্গলবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি /২০২৪ মাসে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি , নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাদের কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং রেঞ্জ নওগাঁ অফিসসহ রেঞ্জাধীন সকল জেলা /ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, কাজের স্বীকৃতি সম্মাননা আমাদের কাজে আরও আগ্রহ বাড়িয়ে দিবে। এই অর্জন পত্নীতলার মানুষের জন্য।

পত্নীতলার সুধি সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কে সাথে নিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতায় পত্নীতলা কে মডেল থানায় রুপ দিতে চায়।

উল্লেখ্য, মোজাফফর হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় সুনামের সহিত দায়িত্ব পালন করে এসেছেন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️