জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ইইউর বড় প্রতিনিধি দল

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যথাসময়ে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে বলে জানিয়েছেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ইইউর বড় প্রতিনিধি দল
সংগ্রহীত ছবি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যথাসময়ে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে বলে জানিয়েছেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এবারের ভোটে ইইউর বড় একটি প্রতিনিধি দল পর্যবেক্ষণে থাকবে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাইকেল মিলার বলেন, ইইউ সময় মতো, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সমর্থন করে।

এটা বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ।

দুই ভোটের মহড়ার প্রসঙ্গ টেনে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারার পথে এ নির্বাচন একটি বড় সুযোগ। সংসদ ও গণভোট পরিচালনার লক্ষ্যে ইসির একটি মহড়াও দেখার সৌভাগ্য হয়েছে। নির্বাচন কমিশনের নির্বাচনের প্রাক-প্রস্তুতির দেখে আমি অভিভূত।

সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে এটি করা হয়েছে।

ইসির সক্ষমতা ও অঙ্গীকারের বিষয়টিও তুলে ধরেন মাইকেল মিলার। তিনি বলেন, নির্বাচন কমিশনের কমিটমেন্ট ও পেশাদারিত্ব এবং ভোট পরিচালনার সক্ষমতা আমরা দেখতে পেয়েছি। ২০২৬ সালে বিশ্বের বড় একটি নির্বাচন হচ্ছে বাংলাদেশে।

ইউরোপীয় ইউনিয়ন এবারের নির্বাচনে একটি খুব বড় নির্বাচন পর্যবেক্ষক মিশন নিয়োজিত রাখার প্রস্তুতি নিচ্ছে।

এবারের ভোটে নানা ধরনের সহযোগিতা দিয়ে আসছে ইইউ। এ ধারা অব্যাহত রাখার বিষয়ে ইইউর সমর্থনের কথা জানান তিনি। 

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️