আমড়া খাওয়ার ৭টি স্বাস্থ্যগুণ জানলে অবাক হবেন

আমড়া খেতে মজার, শরীরের জন্যও দারুণ উপকারী। সাধারণত বর্ষাকাল থেকেই আমড়া পাওয়া যায়। বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর এই ফল শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।

আমড়া খাওয়ার ৭টি স্বাস্থ্যগুণ জানলে অবাক হবেন
সংগ্রহীত ছবি

আমড়া খেতে মজার, শরীরের জন্যও দারুণ উপকারী। সাধারণত বর্ষাকাল থেকেই আমড়া পাওয়া যায়। বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর এই ফল শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান শামসুন্নাহার নাহিদ জানালেন আমড়া খাওয়ার সাতটি উপকারিতা

১. ওজন নিয়ন্ত্রণে সহায়ক-আমড়ায় আছে প্রচুর ফাইবার বা খাদ্য–আঁশ, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। তাই যাঁরা ওজন কমাতে চান, আমড়া তাঁদের জন্য বেশ উপকারী।

২. রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর-আমড়ায় পাবেন ভিটামিন সি, যা আয়রনের শোষণ বাড়ায় এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধে সহায়ক।

৩. হৃৎপিণ্ডের জন্য ভালো-আমড়ায় আছে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ, যা হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে।

৪. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক-কাঁচা আমড়ায় চিনি নেই বললেই চলে। তাই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি নিরাপদ।

৫. ত্বককে সুরক্ষা দেয়-আমড়ায় থাকা কিছু উপাদান ত্বকের ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে।

৬. যকৃতের সুরক্ষায় সহায়ক-আমড়ার প্রতিরক্ষামূলক গুণ যকৃতকে বিষাক্ত পদার্থ, অ্যালকোহল ও অন্যান্য রাসায়নিকের ক্ষতি থেকে রক্ষা করতে পারে।

৭. শ্বাসযন্ত্র ও হজমের সমস্যায় উপকারী-নিয়মিত আমড়া খেলে কাশি, সর্দি ও শ্বাসকষ্ট কমে। হজম সমস্যায়ও এটি উপকারী।

কীভাবে খাবেন আমড়া

  • আমড়া যেহেতু শক্ত, তাই যাঁদের দাঁতের সমস্যা আছে, তাঁরা কুচি করে বা থেঁতলে খেতে পারেন।
  • শিশুদের খাওয়ানোর সময়ও থেঁতলে দেওয়া ভালো।
  • সরাসরি খাওয়ার পাশাপাশি জুস বা আচার বানিয়ে খাওয়া যায়।
  • রান্নায় অন্যান্য সবজির সঙ্গে মেশাতে পারেন, চাইলে সালাদেও।
  • সূত্র প্রথম আলো 
বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️