নিয়ামতপুরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষক ও শিক্ষার্থীর মানববন্ধন

নওগাঁর নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিয়ামতপুরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষক ও শিক্ষার্থীর মানববন্ধন

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে নিয়ামতপুর উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল সোসাইটি।

এতে উপজেলার প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-পরিচালক ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বৃত্তির অধিকার হয়ে যাক সবার, শিক্ষা হোক সার্বজনীন অধিকার, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয় সাম্য চাই লেখা ফেস্টুন ব্যানারসহ বিভিন্ন স্লোগান দেন তারা। 

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল সোসাইটি সংগঠনের আহবায়ক মোস্তাফিজুর রহমান লেলিন, সদস্য সচিব মিজানুর রহমান, ইউনিভার্স এডুকেয়ার এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সামিউল ইসলাম, এশিয়ান স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানসহ অনেকে এসময় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিপত্রে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। তারা অবিলম্বে এ পরিপত্র প্রত্যাহারের দাবি জানান। 

মানববন্ধন শেষে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দেন তারা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️