বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং:আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার শাহরিয়ার তাহমিদ, প্রবাস বন্ধু ফোরামের সদস্য আমির হামজা, প্রবাস ফেরত ক্ষতিগ্রস্ত তারেকুজ্জামান, মোঃ আইমানসহ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা গেলে প্রবাসে কর্মরত বাংলাদেশিরা আরও সুরক্ষিতভাবে কাজ করতে পারবেন। একই সঙ্গে প্রবাস ফেরত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে বিদেশে গিয়ে অনেক মানুষ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্য প্রদান অত্যন্ত জরুরি। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অভিবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাস ফেরত ক্ষতিগ্রস্তরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং নিরাপদ অভিবাসন বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️