চেহারা নয়,ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে নওগাঁয় মানববন্ধন

জাতীয় পরিচয় পত্রের ক্ষেত্রে চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন

চেহারা নয়,ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে নওগাঁয় মানববন্ধন

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ: জাতীয় পরিচয় পত্রের ক্ষেত্রে চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন করেছে নওগাঁ জেলা পর্দানশীল নারী সমাজ নামে একটি সংগঠন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে পর্দাশীল নারীদের প্রতিনিধিরা বলেন, গত ১৬ বছর যাবত অসংখ্য পর্দানশীল নারীর জাতীয় পরিচয় পত্র আটকে রাখা হয়েছে। শিক্ষা ক্ষেত্র করা হয়েছে বঞ্চিত । পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে পর্দাশীল নারীদের চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে । চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের জোর দাবি জানান।

পর্দাশীল নারীদের প্রতিনিধি মানববন্ধনে ৩টি দাবী তুলে ধরেন,বিগত ১৬ বছর যেসব নির্বাচন কর্মকর্তা পর্দাশীল নারীদের জাতীয় পরিচয়পত্র আটকে রেখেছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে, পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুন্ন রেখে জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হবে এবং পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখার দাবি জানান। 

মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিসার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️