গোমস্তাপুরে কিন্ডার গার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুরে কিন্ডার গার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

মোঃসামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি:জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি জিন্নাউল আউয়াল এর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল প্রমুখ। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, তোজাম্মেল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক সালেহ আহম্মেদ বাচ্চু, মহালড্রীম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক শায়লা পারভিন প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার ২৮টি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর প্রায় চার শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️