শিবগঞ্জে বন্যা দুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহোযোগিতায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প

শিবগঞ্জে বন্যা দুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

শিবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহোযোগিতায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঁকা ইউনিয়নে বানভাসি মানুষের মাঝে ভেটেরিনারি সেবা করা হয়।

এ সময় বন্যা কবলিত এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রায় দুইশত পরিবারকে ফ্রী গবাদিপশুর চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে কৃমিনাশকসহ বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ও পাকা ইউনিয়ন চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️