এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় মহান বিজয় দিবস পালিত

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইবিএইউবি যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় উদ্যাপন করা হয়েছে

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদন:এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন করেছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়। 

সোমবার সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে বিজয় র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস-২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক, ড. মো. সাহেব আলী প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ড. মো. মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অ্যাসোসিয়েট ডীন মো. ইউসুফ হোসেন খান, আইন বিভাগের বিভাগীয় প্রধান এসএম শহিদুল ইসলাম , বিজয় দিবস-২০২৩ উদ্যাপন কমিটির সদস্য সচিব ও প্রক্টর, ইকবাল মো. মাযহারুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️