বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা

বাল্যবিয়ে ও ডেঙ্গু দুটি বিষয় আমরা নিজেরাই প্রতিরোধ করতে পারব

বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে চেয়ারম্যান, মেম্বার, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।

মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে ও ডেঙ্গু দুটি বিষয় আমরা নিজেরাই প্রতিরোধ করতে পারব। এজন্য আমাদের পরিবারের সদস্যদের সচেতন থাকতে হবে। লোভে পড়ে বাল্যবিয়ে দিলে মেয়ের শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। এর ফলে অল্প বয়সে তার শরীরে নানা ধরনের অসুখ দেখা দেয়। সবচেয়ে বড় কথা, বাল্যবিয়ের কারণে মেয়েরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। অথচ সরকার দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি দিচ্ছে। তাই আমাদের এ বাল্যবিয়ে থেকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, বাল্যবিয়ে রোধে দেশে আইন চালু রয়েছে। বাল্যবিয়ের খবর প্রশাসন জানতে পারলে জেল-জরিমানা হয়ে যাবে।

তিনি আরো বলেন- বর্তমানে আমাদের চারপাশে ডেঙ্গু দিন দিন বেড়ে চলেছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যখনই আমরা ঘুমায় না কেন অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।

বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন- চামাগ্রাম হে.না. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। সূচনা বক্তব্য দেনÑ বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. মোখলেসুর রহমান।

ইউনিসেফ ও ইউএসএইড’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️