চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 

জেলা পরিষদের ২০২৩/২৪ অর্থ বছরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২০২৩/২৪ অর্থ বছরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় ৩০ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা পরিষদ এর মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।

আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য (সদর) আব্দুল জলিল, সংরক্ষিত নারী সদস্য (সদর) তাসলিমা বেগম, জেলা পরিষদ সদস্য (গোমস্তাপুর) কবির খান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদসহ অন্যরা।

সেলাই মেশিন বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, বর্তমান নারীবান্ধব সরকার, নাীদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️