চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে উদ্ধার-ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার হওয়া এক ভারতীয় নাগরিকের মরদেহ দুইদিন পর হস্তান্তর করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে উদ্ধার-ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর
সংগ্রহীত ছবি

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা এক ভারতীয় নাগরিকের মরদেহ দুইদিন পর হস্তান্তর করা হয়েছে।

আজ(২৭আগস্ট) বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত দিয়ে ওই ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়।গোদাগাড়ি নৌ-পুলিশের অফিসার ইনচার্জ ওসি তৌহিদুর রহমান চাঁপাই প্রেসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে.চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার হওয়া তিনি ভারতীয় নাগরিক তার নাম হিরো মন্ডল(২৬)। তিনি ভারতের মালদা জেলার সুজাপুরের কালাচাঁদ মণ্ডলের ছেলে।

এ বিষয়ে গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি চাঁপাই প্রেসকে বলেন,ভারতীয় নাগরিক হিরো মন্ডল পেশায় একজন জেলে। গত ২৩ আগস্ট গঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে নিখোঁজ হন। সেখান থেকে স্রোত ভাসতে ভাসতে গত সোমবার (২৫ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের সেতারাপাড়া এলাকায় পদ্মা নদীতে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন,এ নিয়ে ভারতের বৈশবনগর থানায় নিখোঁজ ডায়েরী করেন তার পরিবারের সদস্যরা। ভারতীয় ওই নাগরিকের পরিচয় শনাক্তের পরই আজ বুধবার দুপুরে শিবগঞ্জের শিংনগর সীমান্ত এলাকা দিয়ে ওই ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের পুলিশ-বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️