‎নবীগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দিগম্বর ব্রাহ্মণগাঁও গ্রামে অনিল সূত্রধর (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ

‎নবীগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দিগম্বর ব্রাহ্মণগাঁও গ্রামে অনিল সূত্রধর (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নিখোঁজ হওয়ার একদিন পর শনিবার (২৯ নভেম্বর) রাতে ১টার দিকে গ্রামের একটি জমির পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

‎নিহত অনিল সূত্রধর ওই গ্রামের মৃত হরনাথ সূত্রধরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শনিবার রাতে একই গ্রামের নৃপেশ সূত্রধরের জমির পানিতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অপমৃত্যুর ঘটনা। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️