মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয় দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন যাত্রী। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন। স্থানীয় সময় গত মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার মেক্সিকোর মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৬ জন মেক্সিকান এবং একজন ভেনেজুয়েলার নাগরিক মারা গেছেন বলে মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউটের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন। আইএনএম বলেছে, মেক্সিকোর মিয়াহুয়াতলান কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫২ জন আরোহী ছিল। তাদের মধ্যে ভেনেজুয়েলার নাগরিক ছিলেন ১০ জন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।

আইএনএম এর তথ্য অনুসারে, আহতদের মধ্যে নয়জন ভেনিজুয়েলার নাগরিক এবং তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের মরদেহ ভেনেজুয়েলায় ফেরত পাঠানোর জন্য সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। উল্লেখ্য, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। চলতি মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহত হন ১৮ জন। এর আগে গত মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️