চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০জন শিক্ষার্থী পেল বৃত্তি

প্রয়াত শিক্ষক প্রফেসর মুসলিমা খাতুনের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ১০জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০জন শিক্ষার্থী পেল বৃত্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : প্রয়াত শিক্ষক প্রফেসর মুসলিমা খাতুনের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ১০জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এসময় প্রয়াত প্রফেসর মুসলিমা খাতুনের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।

বক্তারা বলেন, প্রফেসর মুসলিমা খাতুন ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি আজও কলেজের সকলের কাছে স্মরণীয়। তাঁর স্মৃতির উদ্দেশ্যে এই বৃত্তি ব্যবস্থা ভবিষ্যতেও চালু থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এমন উদ্যোগের জন্য প্রয়াত শিক্ষকের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলেজের শিক্ষক-কর্মকর্তা, আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শহীদ উদ্দিন আল হাসান এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️