সকলের প্রচেষ্টায় পবিপ্রবিকে দেশের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে চাই:উপাচার্য ‎

সকলের প্রচেষ্টায় পবিপ্রবিকে দেশের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে চাই:উপাচার্য  ‎

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সোমবার (২৩ জুন) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

‎মঙ্গলবার(২৩ জুন) সকাল ৯টায় তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি খামার বিভাগ পরিদর্শন করেন। এ সময় খামারের বিভিন্ন উৎপাদন ও গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের হিট-এটিএফ সাব-প্রজেক্টের আধুনিক যন্ত্রপাতি স্থাপনের জন্য কৃষি খামার এলাকায় উপযুক্ত স্থান নির্ধারণ করেন। 

‎সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সকাল সাড়ে ৯টায় তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন পরিদর্শন করে চলমান শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন অবকাঠামোগত বিষয় পর্যালোচনা করেন। সকাল ১০টায় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের আন্ডার গ্রাজুয়েট শেষ বর্ষের শিক্ষার্থীদের গবেষণা ডিফেন্স কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের গবেষণার মান ও উপস্থাপনা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

‎এ সময় উপাচার্যের একান্ত সচিব আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি শুধু শ্রেণিকক্ষ বা অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল ভিত্তি হলো গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চা। কৃষি, মৎস্য, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা—এসব ক্ষেত্র বাংলাদেশের জাতীয় উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ সৃষ্টি করতে চাই এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে পবিপ্রবিকে একটি গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

‎তিনি আরও বলেন, “সময় খুব অল্প, অথচ কাজ অনেক। সবাইকে নিয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পবিপ্রবিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণেই এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”

‎বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও গবেষণা কার্যক্রমের প্রতি উপাচার্যের এই নিবিড় তদারকি এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গিকে পবিপ্রবিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️