চাঁপাইনবাবগঞ্জে পরকীয়া প্রেমিকসহ দুই সন্তানের জননীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে পরকীয়া প্রেমিকসহ দুই সন্তানের জননীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রহনপুর পৌরসভার খয়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃতরা হলেন মালয়েশিয়া প্রবাসী শান মোহাম্মদ সনুর স্ত্রী টুসি বেগম (২৪) এবং শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট গ্রামের মোশারফ আলীর ছেলে আব্দুর রাকিব (২৮)।  

গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সনুর শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় দুজনের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

পুলিশের ধারণা, প্রেমের সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ায় তারা আত্মহত্যা করতে পারেন। ঘর থেকে নিহত টুসির দুই শিশু সন্তানকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️