চাঁপাইনবাবগঞ্জে জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠালো ডাক বিভাগ

জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠিয়েছে ডাক বিভাগ। রাষ্ট্রীয় ডাক বিভাগের এমন দায়িত্বহীন কাণ্ডে রীতিমতো অবাক হয়েছেন ওই গ্রাহক।

চাঁপাইনবাবগঞ্জে জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠালো ডাক বিভাগ
সংগ্রহীত ছবি

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠিয়েছে ডাক বিভাগ। রাষ্ট্রীয় ডাক বিভাগের এমন দায়িত্বহীন কাণ্ডে রীতিমতো অবাক হয়েছেন ওই গ্রাহক। প্রেরকের কাছ থেকে রোববার (২১ সেপ্টেম্বর) সরাসরি চিঠিটি হাতে পান প্রাপক নিজেই।

ওই প্রাপকের নাম গোলাম মোস্তফা মন্টু। তিনি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বর্তমানে গোলাম মোস্তফা মন্টু চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গোলাম মোস্তফা মন্টু বলেন, গত এপ্রিল মাসে আমি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। তখন আয়কর বিভাগের আইনজীবী এফ কে এম লুৎফর রহমান আমার কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। ঠিকানার সঙ্গে আমার মোবাইল নম্বরও দেওয়া ছিল ওই চিঠির খামে। কিন্তু ডাক বিভাগের কেউই আমার সঙ্গে যোগাযোগ না করে চিঠিটি ফেরত পাঠায়। চিঠির খামের ওপর লা কালিতে লেখা হয় ‘প্রাপক মৃত্যুবরণ করায় ফেরত। 

তিনি আরও বলেন, গতকাল (রোববার) ওই আইনজীবীর সঙ্গে দেখা হলে চিঠি ফেরতের বিষয়টি জানান আমাকে। ফেরত যাওয়া চিঠিটি দেখে আমি রীতিমতো হতবাক হয়েছি।

চিঠিটি পাঠানো হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার ঠিকানায়। ওই রুটে ডাক বিভাগের চিঠি বিলি করেন আমিনুল ইসলাম। তিনি বলেন,উনি কি বেঁচে আছেন? আমার জানা ছিল না। আমি ফেসবুকে ওনার মৃত্যু সংবাদ দেখে চিঠিটি ফেরত পাঠিয়েছিলাম

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️