চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল ও নেশাজাতীয় সিরাপ আটক

মহানন্দা ৫৯ বিজিবি'র পৃথক ৩টি মাদক বিরোধী অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ১৩৯ বোতল ভারতীয় নেশাজাতীয় CHOCO+ সিরাপ ও ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল ও নেশাজাতীয় সিরাপ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মহানন্দা ৫৯ বিজিবি'র পৃথক ৩টি মাদক বিরোধী অভিযানে শিবগঞ্জ সীমান্ত থেকে ১৩৯ বোতল ভারতীয় নেশাজাতীয় CHOCO+ সিরাপ ও ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবি'র চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তবে এ সকল অপতৎপরতা প্রতিরোধে রাত-দিন নিরলসভাবে কাজ করছে এই ব্যাটালিয়নের সদস্যরা।

২৫ ডিসেম্বর গভীর রাত হতে ২৬ ডিসেম্বর ভোর পর্যন্ত এই ব্যাটালিয়নের সোনামসজিদ এবং বিলভাতিয়া বিওপি তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের ২০ হতে ২৫০ গজের মধ্যে অভিযান চালিয়ে ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় CHOCO+ সিরাপ এবং ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। এ সকল অভিযান চলাকালীন চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘনকুয়াশার সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে বিজিবি'র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। উল্লেখ্য, গত কয়েক দিনে সীমান্তে অভিযান চালিয়ে ৭৭২ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️