চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গু রোগে আরো ১৬ জন আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন সোমবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গু রোগে আরো ১৬ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার ২ বছরের এক শিশুসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন রোগী।

নতুন আক্রান্তদের মধ্যে দুজনের বাড়ি ছত্রাজিতপুর, দুজনের কানসাট, একজনের ইসলামপুর, একজনের রামচন্দ্রপুরহাট, একজনের নতুনহাট, একজনের টিকরামপুর, একজনের সাহাপাড়া, একজনের তারাপুর। এরা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন। অপরদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছে ৫ জন। তাদের মধ্যে একজনের বাড়ি সাহাপাড়া, একজনের পিরোজপুর, একজনের পিঠালীতলা, একজনের হরিনগর ও একজনের বাড়ি শেরপুর ভা-ার।

বর্তমানে জেলায় তিন শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪১ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১৭ জন পুরুষ ও ৯ নারীসহ ২৬ জন, শিবগঞ্জে ৭ নারী ও ৭ জন পুরুষসহ ১৪ জন এবং ভোলাহাটে ১ জন পুরুষ রোগী ভর্তি অছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৫ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৬৩৪ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪৬৮ জন পুরুষ এবং ১৬৬ জন নারী রয়েছেন।

সোমবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️