গোমস্তাপুরে মানসিক ভারসাম্যহীন এক নারী উদ্ধার

রহনপুর ইউনিয়নের হাঞ্জালপাড়া এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

গোমস্তাপুরে মানসিক ভারসাম্যহীন এক নারী উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের হাঞ্জালপাড়া এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওই অসুস্থ ভারসাম্যহীন প্রতিবন্ধী নারীকে হাসপাতালে ভর্তি করে মহানুভবতার পরিচয় দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। তিনি ওই নারীর সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছেন।

সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বুধবার রাতে তিনি ওই এলাকায় পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলামকে সঙ্গে নিয়ে চা খেতে যান। ওই সময় রাস্তার পাশে ভেজা ঘাসের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক নারীকে। তবে রাস্তায় অনেকে চলাচল করলেও ওই নারীকে কেউ উদ্ধার করতে এগিয়ে আসেননি। পরে তারা দুজন চা খেয়ে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে পুনরায় ওই নারীকে বৃষ্টির মধ্যে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই দৃশ্য দেখে তারা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তার সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। রাতেই তিনি অনেকটা সুস্থ হয়ে রাতের খাবার খেয়েছেন। তবে ওই নারী তার পরিচয় দিতে পারেননি।

পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, বৃষ্টির মধ্যে ওই নারীকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে আমাদের বিবেকে নাড়া দেয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করি। নিজের স্ত্রীর পোশাক এনে তাকে দেওয়া হয়। ওই নারী চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়েছেন। তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, সমাজসেবা কর্মকর্তার ফোন পেয়ে রহনপুর ইউনিয়নের হাঞ্জালপাড়া গ্রাম থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদুর রহমান বলেন, ভর্তি হওয়ার পর অসুস্থ ওই নারী অনেকটা ভালো আছেন। তার প্রচ- জ্বর ও বমি হচ্ছিল। হাসপাতালের চিকিৎসার পাশাপাশি তার পারিবারিক সেবার প্রয়োজন রয়েছে। ওই রোগীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।

এদিকে সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ঠিকানা জানতে চাইলে ওই অসুস্থ নারী আক্কেলপুর বলে কথা বলছেন। পরিবার বা কেউ চিনতে পারলে তার সঙ্গে বা পল্লী উন্নয়ন কর্তকর্তার সঙ্গে যোগাযোগ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️