এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে না : বোর্ড চেয়ারম্যান

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাবও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবক

এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে না : বোর্ড চেয়ারম্যান

চাঁপাই প্রেস প্রতিবেদক:দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাবও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তঃশিক্ষা বোর্ড নিশ্চিত করেছে- পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

এ বছর মোট সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এইচএসসি ও সমমান পরীক্ষায়। করোনা সংক্রমণ বাড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা পেছানোর গুজব ছড়িয়ে পড়ে। তবে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনো সিদ্ধান্ত নেই এবং পরীক্ষা পেছানোর সুযোগও নেই।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার বলেন, করোনা ও ডেঙ্গুর বিস্তার নিয়ে আমরা চিন্তিত। অভিভাবকদের মধ্যেও শঙ্কা রয়েছে। তবে আমাদের হাতে কোনো বিকল্প নেই। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুন থেকেই পরীক্ষা শুরু হবে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, বর্তমান সংক্রমণের মাত্রা পরীক্ষা পেছানোর মতো নয়। স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক থাকবে এবং আসন বিন্যাসে শারীরিক দূরত্ব বজায় রাখা হবে।

এদিকে দ্রুত পরীক্ষা শেষ করতে কেন্দ্র সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা। অনেকেই বলছেন, শিক্ষার্থীরা পুরো সিলেবাস শেষ করেছে, প্রস্তুতিও সম্পন্ন। তাই অটোপাস নয়, দ্রুত ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেওয়াই হবে যৌক্তিক।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️