নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে যথাযথ ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।

নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে যথাযথ ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।

দিবসটির শুরুতেই নিয়ামতপুর হাইস্কুল মাঠে স্হাপিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সাংসদ, নিয়ামতপুর থানা, বিভিন্ন সরকারি, আধা-সরকারী, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ প্রেসক্লাবের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সকাল সাড়ে ৯ টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ভারপ্রাপ্ত) রেজাউল করিম। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

কুচকাওয়াজ অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️