চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলগেটে আবারও গ্রেফতার

জামিনে মুক্তির পর জেল গেইট থেকে আবার গ্রেপ্তার হয়েছেন আলোচিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মোখলেসুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলগেটে আবারও গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:জামিনে মুক্তির পর জেল গেইট থেকে আবার গ্রেপ্তার হয়েছেন আলোচিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মোখলেসুর রহমান। সোমবার (২৬ মে) সকালে জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পর তাকে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। আদালতের মালখানায় ভাঙচুর ও লুটপাটের মামলায় রোববার জামিন পান তিনি।

এর আগে, ৬ মে ভোরে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে মোখলেসুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা। ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ মামলায় সাত দিনের রিমান্ডেও ছিলেন তিনি। মোখলেসুর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, আদলতের জামিনের আদেশ পাওয়ার পর সেটি পরীক্ষা–নিরীক্ষা করে সোমবার সকালে মোখলেসুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। পরে জেল গেট থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে যায়।

সাবেক পৌর মেয়র মোখলেসুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️