নিয়ামতপুরে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি নারীসহ গ্রেপ্তার ১৬

নওগাঁর নিয়ামতপুর উপজেলার দিঘীপাড়া গ্রামের দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি

নিয়ামতপুরে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি নারীসহ গ্রেপ্তার ১৬

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলার দিঘীপাড়া গ্রামের দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি। এ সময় যৌথবাহিনির অভিযান চালিয়ে নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ১৬ জনের মধ্যে ৩ জন নারী রয়েছেন। গত (২০ নভেম্বর) বুধবার সন্ধ্যার আগে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বড়াইল মোড়ে মারামারির ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার মাছ ধরাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী মাছচাষী আনোয়ার হোসেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দীঘিপাড়া গ্রামে ৪৪.৭৭ একর জলাসয়ে সরকারি নিয়ম অনুযায়ী দিঘিটি লিজ নেন ভাতকুন্ডু সমবায় সমিতির সভাপতি জমশেদ আলী। লিজ নেওয়ার পর সেটির দেখভাল ও মাছ ছাড়ার জন্য উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামের আনোয়ার হোসেনকে হস্তান্তর করেন। আনোয়ার হোসেন সেই দিঘিতে নানান প্রজাতির মাছ চাষ করেন।

গত ২০ নভেম্বর বিকেলে মাছ ধরার জন্য পিক-আপে করে বেড়জালসহ মাছধরার কাজে নিয়োজিত লোকজন দিঘিতে যাওয়ার পথে বড়াইল মোড়ে পৌঁছালে এজাহারভূক্ত আসামীগনের নির্দেশে অন্যান্যরা আক্রমণ করে পিক-আপ ভাংচুর, মাছ ধরার ৪ জনকে মারধর করে গুরুতর আহত করে এবং দিঘি থেকে প্রায় ৩০ মণ মাছ তুলে নেয়। এতে মাছচাষী আনোয়ার হোসেন প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আনোয়ার হোসেন বলেন, আমাকে ওই দিঘিতে মাছ ধরতে বাধা দেওয়ায় তাদের মূল উদ্দেশ্য ছিল। মাছ চুরি থেকে শুরু করে পিক-আপ ভাংচুরের ঘটনায় আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন,মাছ চুরি ও মারামারি ঘটনায় ১৬ জনকে গ্রফতার করে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️