‎নবীগঞ্জে কৃষক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি দিলাল গ্রেফতার ‎

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষক ছাব্বির মিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আরও একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎নবীগঞ্জে কৃষক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি দিলাল গ্রেফতার  ‎

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষক ছাব্বির মিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আরও একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎গ্রেফতার হওয়া ব্যক্তির নাম দিলাল মিয়া (৪০)। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের বাসিন্দা এবং ইশাদ উল্লার পুত্র। এই মামলায় তিনি ৩৫ নম্বর এজাহারভুক্ত আসামি।‎

‎মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দিলালকে গ্রেফতার করেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর একই মামলার ৫ নম্বর আসামি জোবায়েরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়।

‎এ বিষয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, "বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামানও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎কী ঘটেছিল ২ সেপ্টেম্বর? গত ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার ৪ নম্বর দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও-রাধাপুর গ্রামের ব্যবসায়ী আফজল মিয়া এবং ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া-করিমপুর এলাকার সিএনজি ও টমটম চালকদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

‎প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ২০ জনকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই প্রাণ হারান কৃষক ছাব্বির মিয়া। পরদিন নিহতের বড় ভাই আবুল হোসেন নবীগঞ্জ থানায় ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

‎পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আসামিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️