ঐকমত্য কমিশনের প্রস্তাবে প্রতারণা,প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে-মির্জা ফখরুল

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তরকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঐকমত্য কমিশনের প্রস্তাবে প্রতারণা,প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে-মির্জা ফখরুল

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তরকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ২৯ অক্টোবর বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করে অভিযোগ করেন, কমিশনের পক্ষ থেকে বিএনপিকে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দেওয়ার সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এড়িয়ে যাওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমাদের নোট অব ডিসেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তা করা হয়নি। এটা জনগণের সঙ্গে প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা। নির্বাচনই এখন সকল সমস্যার একমাত্র সমাধান।

তিনি আরও বলেন, সংসদেই সিদ্ধান্ত নেওয়া হবে—এটা স্পষ্ট। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন, অন্যথায় তার দায় আপনাকেই নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, যারা নৈরাজ্য দেখতে চায়, তারাই নির্বাচন পেছানোর কথা বলছে। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক।

চাঁপাই প্রেস/সূত্র_চ্যানেল আই অনলাইন 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️